মেসিকে বোতল ছুড়ে মারল দর্শক!

লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একেবারে নাটকীয়ভাবে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। গোলটা সার্জিও বুসকেটসের কাছ থেকে আসলেও নেপথ্যে ছিলেন লিওনেল মেসি। গোলশেষে নিজেদের জয় উদযাপনে ব্যস্ত বার্সার খেলোয়াড়রা। আর এসময় দর্শকদের সারি থেকে তাদের দিকে লক্ষ্য করে ছোড়া হল একটি বোতল। সেটি গিয়ে লাগল একেবারে মেসির মাথায়। 
বোতলের আঘাতে মাথার ডানপাশে বেশ ব্যথাও পেয়েছেন মেসি। মাথা থেকে রক্ত বের হয়েছে কিনা সেটিও খুঁজে দেখেছেন তিনি। তবে আঘাতটা অতো মারাত্মক ছিল না। এই ঘটনার জন্য ম্যাচ রেফারিকে অভিযোগ করায় তাকে হলুদ কার্ডও দেখানো হয়েছে।
রবিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে অতিরিক্ত সময়ে সার্জিও বুসকেটসের একমাত্র গোলে হারে স্বাগতিকরা। আর এতে বোধ হয় দর্শকরা খুব বেশি চটে গিয়েছিল বার্সা খেলোয়াড়দের ওপর।