সাগরপথে মানব পাচার: র্শীষ দালাল আটক

 
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারীর র্শীষ দালাল বেলাল উদ্দিনকে (২২) আটক করতে সক্ষম হয়েছে মডেল থানার পুলিশ। 
সোমবার বিকালে সাবরাং এলাকা থেকে তাকে করা হয়। আটক বেলাল উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা ধলু হোসেনের ছেলে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্য্য জানান, দালাল বেলালের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে আটক করা হয়।
ধলু হোসনের নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। সে পালাতক থাকলেও সাগর পথে মালয়েশিয়া মানব পাচার কাজ থেমে নেই। লেনদেনসহ সব কাজ নিয়ন্ত্রণ করে আসছেন তার ছেলে বেলাল। সাগর পথে মানব পাচার কাজ করে তারা কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
 
চট্টগ্রাম অর্গনাইজ ক্রাইম সিআইডির উপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, চলতি বছরের জুলাই মাসে কক্সবাজারের চকরিয়া থানায় মানব পাচারের দুটি মামলা করা হয়। ওই মামলায় বেলাল উদ্দিন ও তার বাবা ধলু হোসেন পলাতক আসামী। ওই মামলা দুটি তদন্তকারী কর্মকর্তা আমি।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কবির হোসেন জানান, একাধিক মামলার পলাতক আসামি র্শীষ মানব পাচারকারীর দালাল বেলালকে আটক করা হয়েছে।