নারী উদ্যোক্তাদের আলাদা ইউনিট গঠন কেন্দ্রীয় ব্যাংকের

 
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নারী উদ্যোক্তাদের সুবিধার্থে আলাদা ইউনিট গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার বাংলাদেশ ব্যাংক হেড অফিসসহ ঢাকার বাহিরে ৮টি শাখা অফিসে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের সব শাখায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে পর্যায়ক্রমে সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে একই ধরনের ইউনিট গঠনের নির্দেশনা দেয়া হবে বলেও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশে এ ইউনিট চালু করা হয়েছে। এ ইউনিটটি এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের আওতায় থাকবে। তবে নিয়োগ প্রক্রিয়া বা দায়িত্ব বণ্টন করছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১।
জানা গেছে, হেড অফিসে উপ-মহাব্যবস্থাপকের পদে একজন নারীর দায়িত্বে এ ইউনিট গঠন করা হয়েছে। এর অধীনে ১ জন যুগ্ম-পরিচালক, ২ জন উপ-পরিচালক, ২ জন সহকারী পরিচালক মিলে ৬ জনের ১টি টিম কাজ করবে। আর প্রত্যেক শাখার ইউনিটের দায়িত্ব থাকবে ১ জন যুগ্ম-পরিচালক। তার অধীনে প্রত্যেক শাখায় ১ জন উপ-পরিচালক, সহকারি পরিচালকসহ মোট ৩০ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তবে এ ইউনিটে নতুন করে জনবল নিয়োগ করছে না কর্তৃপক্ষ।
আরও জানা গেছে, নারী উদ্যোক্তাদের ব্যবসা সহায়ক সেবা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, প্রমোশনাল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মনিটরিং মূল্যায়ন ও তদারকিসহ নারী উদ্যাক্তা বিষয়ে সব কাজ সম্পন্ন করবে নারী উদ্যোক্তা উন্নয়ন