গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

গাজীপুরের শ্রীপুরে সোমবার মুরগিচোর সন্দেহে গণপিটুনিতে নুরু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। স্থানীয় কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার সিংগারদীঘি এলাকায় নুরুসহ চার-পাঁচজন মিলে একটি খামারে মুরগি চুরি করতে যান। এ সময় খামারের কর্মচারীদের চিৎকারে অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী নুরুকে ধরে ফেলেন। গণপিটুনির পর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন।