সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মজুত রাখা কাপড়, সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। তবে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার গুদামের ভেতর থাকা কিছু কাপড়, সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।