নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আরো তিন র্যাব সদস্যকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে ঐ তিনি র্যাব সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ডে দেন।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন র্যাব সদস্যসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন র্যাব সদস্যসহ ১৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।