চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারও চেইনসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে বিমানবন্দরে পৌঁছান মোহম্মদ রশিদ নামে ঐ যাত্রী। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পকেট ও ব্যাগ থেকে ১৪টি সোনার বার ও ৭৭টি চেইন উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৮৭০ গ্রাম।