নিখোঁজের ১০ দিন পর জাকির হোসেন (৩৮) নামে এক পিকআপ ভ্যান চালককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন হেলপার। মঙ্গলবার চাঁদপুরের মতলব থেকে জাকির হোসেনকে উদ্ধার করা হয়।
জাকিরের স্ত্রী মাইনুর বেগম জানান, মতলবের সড়কের পাশে অচেতন অবস্থায় জাকিরকে খুঁজে পাওয়া যায়। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, উদ্ধারকৃত জাকির হোসেন এখনো কথা বলতে পারছেন না। তবে সে সুস্থ হলে জবানবন্দি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
গত ২৩ নভেম্বর গজারিয়ার সীমান্তবর্তী মেঘনা-গোমতী সেতু থেকে পিকআপ ভ্যানসহ চালক জাকির ও হেলপাড় ফরহাদ নিখোঁজ হন। এই ঘটনায় দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।