থাইল্যান্ডেকে ১০ গোলে হারাল বাংলাদেশ

 
 
এএইচএফ কাপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দলের তরুণরা থাইল্যান্ডকে  ১০-০ গোলে হারিয়েছে ।
মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের খোরশেদুর রহমান ও মো. মিলন তিনটি করে গোল করেন। এছাড়া মইনুল ইসলাম কৌশিক দুটি, সারোয়ার ও মিলন একটি করে গোল পেয়েছেন।
এরআগে  প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। 
বৃহস্পতিবার ওমানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।