নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে

 
চলতি অর্থবছরের (২০১৩-১১৪) পঞ্চম মাস নভেম্বরে প্রবাসী বাংলাদেশিরা ১১৬ কোটি ৮৯ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাসের তুলনায় ১৫ কোটি ডলার বেশি। অবশ্য গত বছরের সেপ্টেম্বরের পরে চলতি বছরের অক্টোবরেই সবচেয়ে কম রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্সের পরিমান ছিল ১০১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-জুন) প্রবাসীরা মোট ৫৫৬ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন। অর্থাত্ প্রতিমাসে গড়ে ১১১ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ওই অর্থবছরের নভেম্বরেও ১০৬ কোটি ১৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
নভেম্বরে মাসে আসা রেমিট্যান্সের মধ্যে ৩৮ কোটি ৩৮ লাখ ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবং এক কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে। আর বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি নয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৫৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, টাকার বিপরীতের ডলারের মূল্য এবং রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ভাল হওয়ায় রেমিট্যান্সের পরিমাণও বাড়তে শুরু করেছে। তরে দেশে বিনিয়োগের পরিবেশ এখনো অনূকূল না হওয়ায় যেভাবে রেমিট্যান্সের পরিমান বাড়ার কথা সেভাবে বাড়ছে না।