পারিবারিক যোগাযোগ পুনঃ স্থাপন কার্যক্রম প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উদ্যোগে ও আইসিআরসির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘পারিবারিক যোগাযোগ পুনঃ স্থাপন কার্যক্রম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে দেশের চার বিভাগের ৩৩টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ৩৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।

রবিবার সকালে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। -প্রেস বিজ্ঞপ্তি