পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মান্দ্রারবাড়িয়া আবারও বনদস্যুরা ৩টি মাছধরা ট্রলারসহ ৪৫ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এখবর নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন বলেন,‘সোমবার গভীর রাতে সমুদ্রে মাছ আহরণ করে শুটকী পল্লীতে ফেরার পথে বনদস্যু ফরহাদ-জাহাঙ্গীর বাহিনী মুক্তিপনের দাবীতে জেলেদের ট্রলারে হামলা চালায়। এসময় ৩ টি ট্রলারসহ ৪৫ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার জয়নাল নামে এক ব্যক্তির ট্রলার রয়েছে। অপহূত অপর জেলেদের বাড়ি রামপাল, কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা এলাকায়। তবে মোবাইলের নেটওর্য়াক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো: আমীর হোসাইন চৌধুরী জানান, সাগরে জেলেদের ওপর বনদস্যুদের তান্ডবের খবর শুনেছি। তবে যোগাযোগের অভাবে বিস্তারিত জানা সম্ভব
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাচরসহ ১১ টি শুটকী পল্লীতে বর্তমানে শুটকী আহরণ মৌসুমে ২৫ হাজারের অধিক জেলে রয়েছে। এরা সশস্ত্র দস্যুদের আতঙ্কে উদ্বিগ্ন থাকেন।