মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা ছুরিকাহত, উত্তেজনা

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়ায় মঙ্গলবার রাতে রামপাল ইউপি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম তানু (২৫) ছুরিকাহত হয়েছেন। তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিপাহিপাড়ার রাস্তার পাশে দোকান নির্মাণ নিয়ে বিবাদের এক পর্যায়ে প্রতিপক্ষ জসিমউদ্দিনসহ কয়েক জন তাকে মারধরের পর ছুরিকাহত করে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকির রাত পৌনে ১২ টায় জানান, আহত ছাত্রলীগ নেতা বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।