টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

 
 
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজাল আল-জাহিদ জানান, বুধবার সকালে টেকনাফ দমদমিয়ার বিওপির সুবেদার বজলুল রহমানের নেতৃত্বে বিজিরি বিশেষ টহলদল বাড়িতে ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার সৈয়দ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার ছেলে নুরু মোহামদ (৩৭) কে আটক করে। এ সময় তার হেফাজতে বাড়িতে পলিথিন মোড়ানো রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্যে ৬০ লাখ টাকা বলে জানায় বিজিবি।