কর্ণফুলী থেকে পাচঁ মাঝিমাল্লাসহ মালয়েশিয়াগামী ৩৬ যাত্রী আটক

অবৈধভাবে কর্ণফুলী নদী দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে কোস্ট গার্ডের হাতে ৩৬ যাত্রী আটক হয়েছেন। এ সময় একটি ট্রলারসহ পাঁচ মাঝিকেও আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামে তাদেরকে উদ্ধার করে পতেঙ্গা থানায় সোর্পদ করেছে কোস্ট গার্ড।  
কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে কর্ণফুলী নদী দিয়ে একটি ট্রলারে করে কিছু লোক মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ওই নদীতে অভিযান চালিয়ে পাচঁ মাঝি মাল্লাসহ মালয়েশিয়াগামী ৩৬ যাত্রীকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।