ফিলিপ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর বিবিসি’র। IMG0
ম্যকসভিলে হিউজের মরদেহ সমাহিত করার সময় তার প্রতি শ্রদ্ধায় দেশটির ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক কান্নায় ভেঙ্গে পড়েন। IMG1
গত মঙ্গলবার সিডনিতে একটি ম্যাচে ২৫ বছর বয়সী হিউজ বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। IMG2
তার মৃত্যুতে গোটা অস্ট্রেলিয়া স্তব্ধ হয়ে যায়। আর এ শোকাতর পরিস্থিতিতে ভারতের বিপক্ষে আগামী টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়।
ম্যাকসভিলে বেড়ে ওঠা হিউজ’র মরদেহ ম্যাকসভিলেই সমাহিত করা হয়। দেশটির জাতীয় টিভি চ্যানেল এ অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব সম্প্রচার করে। সরাসরি ধারণকৃত এ সমাহিত পর্ব দেশটির প্রধান শহরগুলোতে বড় পর্দায় দেখানো হয়।  
হিউজ’র গুরুতর আহত হওয়ার স্থান সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠানটি দেখানো হয়।