চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

 
 
চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলে সড়ক দুর্ঘটনায় আইতুল বারি (৬৫) নামে কেরুর শ্রমিক নিহত হয়েছেন। আইতুল বারি জীবননগর উপজেলার  বাঘাডাঙ্গা গ্রামের মৃত ফকির চানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দশমাইল আখ সেন্টারের নাইট গার্ডকে পিছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।  দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।