এমন একটা সময় ছিল যখন নিশ্চিতভাবেই বলা যেত, মেসি আর বার্সেলোনা ছাড়বেন না। কিন্তু সেই কথার জোর এখন অনেকটাই কমে গেছে। স্বয়ং মেসিই স্পষ্ট করতে বলতে পারছেন না; তার শেষ ঠিকানা হবে কোথায়। এই পরিস্থিতিতে স্বদেশি ম্যান সিটির তারকা স্ট্রাইকার এগুয়েরো বললেন, ‘যদিও কাজটি কঠিন হবে। তবে আমি মেসিকে বোঝাবো প্রিমিয়ার লিগে খেলার জন্য।’
দল বদলের ইস্যুতে মেসি প্রসঙ্গে আগে খুব একটা কথা হয়নি বললেই চলে। কিন্তু সম্প্রতি মেসির এক মন্তব্যের পরই পাল্টে গেছে চিত্র। এখন অনেকেই সরব মেসিকে দলে টানতে। দল বদলের ইস্যুতে মেসি বলেছিলেন, জানি না ভবিষতে আমার ভাগ্যে কি আছে?