চট্টগ্রামের পটিয়ায় জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকায় বুধবার এমরান প্রকাশ এরফান (২৪) নামে এক যুবকের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ জিরি গ্রামের প্রবাসী এয়ার মোহাম্মদের পুত্র।
সকাল ১০টার দিকে এলাকার লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জাহেদা বেগম (৪০), মোহাম্মদ ওসমান (২০), মোহাম্মদ মোরশেদ (১৮)।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আগের দিন রাতে তাকে হত্যা করে লাশটি ঘরের ভেতর রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।