বগুড়ায় ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক গ্রেফতার

 
বগুড়া জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে  ৫১ জন গ্রেফতার হয়েছে। জেলার ১২টি থানা এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলা বিশেষ অভিযানে নিয়মিত আসামী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদকসেবি ও বিক্রেতাসহ চিহ্নিত অপরাধীদের পুলিশ গ্রেফতার করে। এছাড়া শাজাহনুপর থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি ব্রীজের নিকট থেকে ১’শ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।