বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়। ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ বলে পুলিশ সূত্র জানায়। আহত শিক্ষার্থীদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।