বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যে আরও তৎপর হতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
বুধবার নগরীর হালিশহরস্থ গরীবে নেওয়াজ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (সিএমসিসিআই)-এর উদ্যোগে আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা- ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত পাঁচ বছরে রপ্তানি আয় বৃদ্ধি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষাসহ অর্থনৈতিক ও সামাজিক খাতে আমরা লক্ষণীয় অনেক সাফল্য লাভ করেছি।
তিনি উদ্যোক্তাদের প্রতি দেশপ্রেমের এবং স্বনির্ভর অর্থনীতি গড়তে সরকারের সাথে একযোগে কাজ করার আহবান জানান।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসা বান্ধব ও দুর্নীতিমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সিএমসিসিআই-এর সভাপতি খালিদুর রহমানের সভাপতিত্ত্বে, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি, মঈনুদ্দিন খান বাদল এমপি, মাহজাবিন মোরশেদ এমপি, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।