বগুড়ায় যুবদল নেতা ছুরিকাহত

জেলায় নিজ দলের নেতাকর্মীদের ছুরিকাঘাতে সদর থানা যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেল গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার শহরতলী সাবগ্রামে এই ঘটনা ঘটে।

গতকাল যুবদলের যুগ্ম-সম্পাদকসহ কয়েকজন বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় রুবেলের শ্বশুরবাড়িতে প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় তারা রুবেলের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক।