আইএইচটি শিক্ষার্থীদের লাঠিপেটা

গতকাল বুধবার সকাল ১০টায় নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে ও ১৪ শিক্ষার্থীকে আটক করে।

শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১০ দফা দাবিতে আইএইচটির শিক্ষার্থীরা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন।