দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম কাজী বজলুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বাদ মাগরিব উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর খশরু জোমাদ্দার, মরহুমের মেঝ ভাই সাংবাদিক কাজী ফজলুর রহমান, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, মো. শাহীন হাওলাদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মুক্তিযোদ্ধা আ. রব আকন, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম জোমাদ্দার, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, সমবায়লীগের সাধারণ সম্পাদক আ.হালিম হাওলাদার মো. সহিদ জোমাদ্দার, কৃষকলীগের সভাপতি ফারুক মুন্সি, শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লালসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহামুদুল হাসান।
আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার হোসেন স্মৃতি সংসদ ও শিশু নিবাস এতিম খানা প্রাঙ্গনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু