বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুমিল্লার নগরীর জাঙ্গালিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে। পরে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন কররে দুপুর সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।
এদিকে নরসিংদীতে সকাল ৮টার দিকে চট্টগ্রাম এক্সপ্রসে লাইনচ্যুত হলে সেটি উদ্ধারে গিয়ে দুর্ঘটনায় পড়ে একটি উদ্ধারকারী ট্রেন। এ সময় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।