গৌরনদীতে মোটরসাইকেল ভাড়াকে কেন্দ্র করে বুধবার রাতে রিমন খোন্দকার (২০) নামে এক কলেজ ছাত্রের হাতের রগ কর্তন করেছে প্রতিপক্ষরা। আহত রিমন খোন্দকারকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত রিমন সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
রিমনের চাচা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন খোন্দকার জানান, লেবুতলী এলাকা থেকে গত মঙ্গলবার সকালে বরিশাল যাওয়ার জন্য একটি মোটর সাইকেল ভাড়া করে। চালক বুলবুল মোটরসাইকেল রিমনকে নিয়ে ওই দিন সকালে সরকারি গৌরনদী কলেজ মাঠে আসে। এ সময় চালক বুলবুল বরিশালে না যাওয়ার অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বুলবুলের সাথে রিমনের বাকবিতান্ডা হয়। এ জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিমনের ডান হাতের রগ কেটে দেয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার বাবা ।