নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার এ নির্দেশ দেন। তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে।
জানা গেছে, মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে অসামাজিক কার্যকলাপের সময়ে বুধবার রাতে হাতেনাতে আটক করা হয় মফিজুর রহমানকে। পরে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে মফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম, বরখাস্ত করার সত্যতা স্বীকার করেছেন।