রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া-র উপাচার্য প্রফেসর ড. তালাত আহামদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এম ইলিয়াছ হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় শেষ বারের মতো আগামী ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি িি.িৎঁ.ধপ.নফ/পড়হ১৪ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ সংক্রান্ত পরামর্শের জন্য ঐবষঢ়ষরহব: ০১৭৯৭ ২৩৪ ৫৬৭।