উপজেলা নির্বাচনে জেপি’র প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার কাউখালী ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে গতকাল সোমবার উত্সাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনয়নপত্র বিতরণ করেন। কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু সাইদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ শাহ-আলম তালুকদার (নসু), ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফাতেমা ইয়াসমিন পপি এবং ইন্দুরকানী  উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ শাহীন হাওলাদার, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ আসাদুল কবির তালুকদার স্বপন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রাজিয়া সুলতানা রানীকে দলের পক্ষে মনোনয়ন দেওয়া হয়।

এ সময় পার্টির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাহাদুর, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সহ-সভাপতি শহিদুল আলম দোদুল, কাউখালী উপজেলা যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনুসহ কাউখালী ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে মনোনয়ন প্রাপ্তদের স্বাগত জানান।