পিএসসির প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ নেই: গণশিক্ষামন্ত্রী




প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ  পেলেও এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। বৃহস্পতিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পেলেও এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।