রাজনগরে মহিলা কলেজে শির্ক্ষাথীদের মধ্যে বৃত্তি চেক বিতরণ

ডাঃ প্রফেসর সুফিয়া ফাউন্ডেশনএর উদ্যোগে মহিলা ডিগ্রি কলেজের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক নিফুল চন্দ্র দাস এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সহকারী অধ্যাপক ফরিদ হোসেন, তোফায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের ৫ ছাত্রীকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা এবং ঢাকা ইউনিভাসিটি ডেন্টাল কলেজের ৩য় বর্ষের ছাত্র এম, আর, এম মিফতোয়াউস ছোয়ালেহিনকে ২০১৫ সালের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। ডাঃ প্রফেসর সুফিয়া ফাউন্ডেশন এর প্রতিনিধিসহ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, ছাত্রী এবং অভিবাবকগণ চেক বিতরণণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।