আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী সদস্য সিজার লুইস মেনোত্তি মনে করছেন, পেপ গার্দিওলাকে আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্র সাবেলার স্থলাভিষিক্ত করা উচিত ছিল।
লুইস মেনোত্তি মনে করেন, ব্রাজিল বিশ্বকাপের পর সাবেলার পরিবর্তে জেরার্ডো মার্টিনোকে স্থলাভিষিক্ত করাটা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভুল সিদ্ধান্ত ছিল।
এল গ্রাফিকো’কে দেয়া এক সাাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের উচিত ছিল সাবেলা দায়িত্ব ছেড়ে দেয়ার পর গার্দিওলাকে তার স্থলাভিষিক্ত করা এবং আমি তিনজন তরুণ কোচকে তার সঙ্গে সর্বদা রাখতাম। তারা গার্দিওলাকে দেখে শিখতো এবং ভবিষ্যতের জন্য তৈরি হতো।
তিনি বলেন, গার্দিওলার অধীনের বার্সেলোনা সর্বকালের সেরা ফুটবল কাব কী-না সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। কেননা, সেটা করতে হলে আপনাকে ১৯৭০ সালের আয়াক্সের সঙ্গে বার্সেলোনাকে তুলনা করতে হবে। তবে কাতালান কাবটি গত ৩০ বছরের সেরা দল এবং পেপ গার্দিওলা গত ৩০ বছরের সেরা কোচ। সূত্র: ওয়েবসাইট।