মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর ৪জন আহত হয়েছেন। শুক্রবার সকালে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার জাগলা নামকস্থানে মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে । এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নুরুল ইসলাম (৩৫) নিহত হন । নিহতের বাড়ি ঢাকার সাভারে । 
জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে যশোরগামী ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ট্রাক নিয়ে পলিয়ে গেছে।