বছরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন রোনালদো

২০১৩ সালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরেকটি ট্রফি অর্জন করলেন তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিক্সের দেয়া এই পুরস্কার বৃহস্পতিবার তার হাতে তুলে দেয়া হয়। এরপরই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন রোনালদো। গত বছর রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের পক্ষে ৬৯টি গোল করেন রোনালদো।
ছবির ক্যাপশনে তিনি বলেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিক্সের দেয়া ২০১৩ সালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে আমি খুশি। সবাইকে ধন্যবাদ। সূত্র: মেইল অনলাইন।