জয়পুরহাটে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামীনকে (২৬) জবাই করেছে অপর একটি সন্ত্রাসী গ্রুপ। শক্রবার দুপুরে দুর্গাদহ-জয়পুরহাট রাস্তার দুর্গাদহ ব্রীজের উপর এই ঘটনা ঘটে। নিহত আলামীন জেলা সদরের শান্তিনগর এলাকার ইব্রাহিমের ছেলে।
এলাকাবাসী জানায়, শক্রবার দুপুর আড়াইটার দিকে পিচ্চি আলামীন তার দুই বন্ধু টোটন ও সোহেলকে সাথে নিয়ে দুর্গাদহ বাজার থেকে জয়পুরহাটে ফেরার পথে দুর্গাদহ-জয়পুরহাট রাস্তার দুর্গাদহ ব্রীজের উপর একদল সন্ত্রাসী চলন্ত মটরসাইকেলে তাদের উপর আক্রমন করে। আলামীন তার দুই বন্ধু সহ মটরসাইকেল নিয়ে ব্রীজের নিচে পড়ে যায়। সন্তাসীরা আলামীনকে সেখানেই কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সহযোগী সোহেল ও টোটন পালিয়ে আত্মরক্ষা করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জনান, তার বিরোদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে সে পুলিশের তালিকা ভুক্ত আসামী।