শীতলক্ষ্যায় গলিত লাশ

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে কোন পরিচয়পত্র ছিল না । লাশের পরণে লুঙ্গি ও শার্ট ছিল। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সদর থানার ওসি নজরুল বলেন, “লাশটি কমপক্ষে ৫-৬ দিন আগের। লাশের বিভিন্ন অংশের মাংস খসে গেছে।”

এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল।