নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার ১০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। চালানটির মূল হোতা সাদেকুর রহমানকে (৩০) ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাব-১১ ব্যাটালিয়ন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।