চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (১৯) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আজিজুর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই রজব আলী জানান, শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সরকারে মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক ওভারটেক করার সময় খড় বোঝাই একটি ট্রলিকে ধাক্কা মারে। এতে ট্রলির চালক আজিজুর রহমান ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকসহ চালক পলাতক রয়েছে।