কানাডা প্রবাসী দুই লেখকের সাহিত্য পুরস্কার লাভ

এ বছর 'বাংলা একাডেমি প্রবাসী সাহিত্য পুরস্কার' পাচ্ছেন কানাডা প্রবাসী লেখক ইকবাল হাসান ও সৈয়দ ইকবাল। এছাড়া প্রথম বারের মতো বিদেশি লেখক যুক্তরাজ্যের উইলিয়াম রাদিচিকে পুরস্কৃত করা হচ্ছে।
 আগামীকাল রবিবার লন্ডন বাংলা বইমেলায় এই তিনজনের নাম ঘোষণা করবেন বাংলা একাডেমির ডিজি ড. শামসুজ্জামান খান। সাংস্কৃতিমন্ত্রি আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে এই ‘প্রবাসী’ সাহিত্য পুরস্কার প্রদান করবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে প্রবর্তিত এই প্রবাসী সাহিত্য পুরস্কার এর আগে যুক্তরাজ্যবাসী লেখক কাদের মাহমুদ, ইসহাক কাজল, ফারুক আহমদ এবং জার্মানবাসী ড. মোহাম্মদ জাকারিয়া পেয়েছিলেন। IMG0
এই প্রথম কোনো বিদেশি লেখক বাংলা-প্রেমিক উইলিয়াম রাদিচি একাডেমির ‘প্রবাসী’ সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন।