বিশ্বকাপের প্রাথমিক দলে আজমল-মালিক

 

 

আগামী ক্রিকেট বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচকরা। এতে জায়গা পেয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ সাঈদ আজমল। এর ফলে বিশ্বের অন্যতম সেরা এই স্পিনারের বিশ্বকাপ খেলার আশা জিইয়ে থাকল। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে তাকে রাখতে আইসিসির ছাড়পত্রের প্রয়োজন পড়বে।

 

এছাড়াও দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সোয়েব মালিক ও উইকেট কিপার কামরান আকমল। তারা দুজনেই ২০১৩ সাল থেকে মাঠের বাইরে রয়েছেন।