সাভার: উপজেলার আশুলিয়ায় একটি মার্কেটের সামনে সওজের জায়গায় ভাসমান বাজার বসিয়েছে প্রভাবশালীরা। এঘটনায় মার্কেটের মালিক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও অবৈধ বাজার উচ্ছেদের জন্য আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন- বাইপাইল-আশুলিয়া মহাসড়কের পাশে তার মালিকানাধীন মুক্তিযোদ্ধা সিরাজ কমপ্লেক্সের সামনে সওজের জমি দখল করে তাতে ভাসমান কাঁচাবাজার বসিয়েছে প্রভাবশালীরা। এতে মার্কেটে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনের ফুটপাত থেকে ভাসমান বাজার উচ্ছেদে তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন —ইত্তেফাক