স্বাধীন বাংলার প্রথম সেঞ্চুরিয়ান জহির আর নেই

 
 
 স্বাধীন বাংলার   প্রথম সেঞ্চুরিয়ান ক্রিকেটার আহসান জহির আর নেই। শনিবার ৬০ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
১৯৭৫ সালে ১৩ মার্চ  ঢাকা স্টেডিয়ামে সেঞ্চুরি করেন আহসান জহির। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের তিন দিনের ম্যাচের ফাইনালে  কুমিল্লা বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগের হয়ে তিনি এ সেঞ্চুরি করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই দশকের ক্লাব ক্রিকেট ক্যারিয়ারে এই আক্রমণাত্মক ব্যাটসম্যান আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, সূর্যতরুণ, উদীতি ও শান্তিনগর ক্লাবের হয়ে খেলেন। আহসান জহির ১৯৮৫ সালে অবসর নেন।