চেলসিকে হারালো নিউক্যাসল



অবশেষে পরাজয়ের স্বাদ পেল চেলসি। শনিবার স্বাগতিক নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এটি চেলসির এ মৌসুমের প্রথম পরাজয়। নিউক্যাসলের পক্ষে পাপিস সিসে দুটি গোল করেছেন।

গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্থের খেলা। কিন্তু দ্বিতীয়ার্থে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। খেলার ৫৭ মিনিটে চেলসির পেনাল্টি বক্সে বল পেয়ে যান পাপিস সিসে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। এমিওবির বাড়ানো বল চেলসির জালে জড়ান তিনি। ৭৮ মিনিটে নিউক্যাসলকে ২-০ গোলে এগিয়ে দেন পাপিস। পরে দ্রগবা একটি গোল করলেও শেষ রক্ষা হয়নি চেলসির।