২০১৫ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।
এরা হলেন: মুশফিক, রিয়াদ, তামিম, মার্শাল আইয়ূব, এনামুল হক বিজয়, সাকিব, নাসির, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি, লিটন দাস,শফিউল ইসলাম, রাজ্জাক, ইমরুল, আল আমিন, মুমিনুল, শামসুর, মুক্তার আলী, রুবেল, সাব্বির, তাসকিন, আবুল হাসান রাজু, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, সৌম্য, তাইজুল, শুভাগত, নাইম, লিখন ও মোহাম্মদ শহীদ।