হামিম গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও এমডি এ কে আজাদ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার বিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোস্তফা আজাদ চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শামসুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।
বিসিআই’র ২৮তম বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় এ কে আজাদ সভাপতি হিসেবে সংগঠনের ২০১৩ সালের কর্মকা- তুলে ধরেন এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।