টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে পৌরসভার নাইট্যংপাড়ার নাফ নদী থেকে তাকে আটক করা হয়। আটক শওকত আলী (২২) পৌরসভার নাইট্যং পাড়ার বাসিন্দা।
বিজিবি জানায়, রবিবার ভোরে বিজিবি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া হাইওয়ে রেস্ট হাউজের পাশে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত কাঠের একটি নৌকা জব্দ করা হয়। আটক ইয়াবার মুল্য পাঁচ লক্ষ আশি হাজার পাঁচশত টাকা।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।