বোলিংয়ে নিষিদ্ধ মোহাম্মদ হাফিজ

বিশ্বকাপের আগে পাকিস্তানের সামনে একটা বড় ধাক্কা এলো। আর সেটা হচ্ছে, অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার অ্যাকশনকে অবৈধ বলে ঘোষণা করেছে তারা। এই অফ স্পিনারকে আপাতত আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক পরীক্ষায় দেখা দেখা গেছে তার কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রির বেশি ভেঙে যায়। ফলে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো আইসিসি। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টের পরপর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা ওঠে। তবে হাফিজের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে তিনি এই রিপোর্টকে রিভিও করার জন্য পাঠাতে পারবেন। গত ২৪ নভেম্বর ইংল্যান্ডে হাফিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা করা হয়েছিল।