সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগো বিশ্বাস করেন বার্সেলোনা যাদুকর লিয়নেল মেসি ও বায়ার্ন মিউনিখের ‘সুইপার-কিপার’ ম্যানুয়েল ন্যুয়ারকে পিছনে ফেলে ২০১৪ ফিফা ব্যালন ডি’অর রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোই জিতে নিবেন।
থাইল্যান্ডে আয়োজিত এক সেলিব্রিটি ম্যাচে খেলতে এসে শনিবার ফিগো স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ব্যালন ডি’অর নি:সন্দেহে রোনাল্ডোর কাছেই থাকবে।