ভূমি দস্যুতার অভিযোগের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

গাজীপুরে ভূমি দস্যুতার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ২১নং ওয়ার্ডে কাউন্সিলর এসএম ফারুক আহমেদ। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের জোলারপাড় বাজারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত ভূমি দস্যুতার অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফারুক বলেন, তিনি কখনোই কারো জমি দখল বা দখলের সঙ্গে জড়িত ছিলেন না। একটি অর্পিত সম্পত্তি যে ব্যক্তি পাওয়ার মূলে মালিক হয়েছেন তার পক্ষ হয়ে এলাকায় একটি স্কুল, খেলার মাঠ ও বস্তিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন মাত্র। কিন্তু স্থানীয় একশ্রেণির লোক বস্তিবাসীদের পক্ষ হয়ে তাকে ভূমি দস্যুর অপবাদ দিচ্ছে।